1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাথমিক বিদ্যালয়ে ৫ টি সিলিং ফ্যান দিলেন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন” - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

প্রাথমিক বিদ্যালয়ে ৫ টি সিলিং ফ্যান দিলেন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন”

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ বার

কুমিল্লার স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন” এর পক্ষ থেকে তিতাস উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং বিদ্যালয়কে একটি আধুনিক মানসম্মত যুগোপযোগী মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলার লক্ষে উক্ত ফ্যানগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নাজমা আক্তারের হাতে উপহার হিসেবে তুলে দেন সংগঠন সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রিপন হাসান, কাজী গিয়াসউদ্দিন, দপ্তর সম্পাদক এম.এইচ. দুলাল মুন্সী, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুল হোসেন মুরাদ, তাইজুদ্দিন আহম্মেদ, অনিতা রাণীসহ মোঃ রবিউল আউয়াল ও ডা: টিটন প্রমুখ

ফ্যান উপহার পেয়ে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য তিতাস তাকওয়া ফাউন্ডেশন সিলিং ফ্যান উপহার দেওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সংগঠনের সভাপতিসহ সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজালাল সরকার বলেন, আমাদের সংগঠনের লক্ষ হলো মানুষের পাশে থাকা। সে লক্ষকে সামনে রেখে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে চেষ্টা করছি সাধ্যমত উপহার দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে। এট আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net