1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরে গিয়েও গিনেস বুকে নাম লেখালো 'রাণী' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

মরে গিয়েও গিনেস বুকে নাম লেখালো ‘রাণী’

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৯ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বক্সার ভুট্টি জাতের সেই বামন গরু ‘রাণী’কে নিয়ে আলোচনার যেন শেষ ছিলোনা । গিনেস বুকে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি পেতে যাওয়া ‘রানী’ কিছুদিন আগে মারা গেছে। বেঁচে থাকতেও ছিলো সেলিব্রিটি। মারা যাওয়ার রেষ শেষ না হতেই এবার মরে যাওয়া ‘রাণী’কে স্বীকৃতি দিলো গিনেস বুক কতৃপক্ষ।

সোমবার রাতে চারিগ্রাম এলাকার শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও মোঃ আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৪টার দিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কতৃপক্ষ তাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি ।

আবু সুফিয়ান বলেন, ওদের (গিনেস বুক কতৃপক্ষ)র কাছে আমরা রানির পোস্ট মর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে ‘রাণী’কে বামন করেছিলাম কি না? কিন্তু এ ধরণের কোন কিছু তারা রিপোর্টে পায়নি। তিন দিন আগেই ওরা ‘রাণী’কে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওদের প্রসেসের কারণে বিলম্বে আমাদের ই-মেইল করেছে আজ।

তিনি আরও বলেন, ‘রাণী’ আমাদের সবার অনেক আদরের ছিলো। কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ডে যখন রানির নাম উঠতে আর কিছু দিন বাকী ছিলো তখন আমরা ওকে হারিয়েছি। তবে অবশেষে গিনেস বুক কতৃপক্ষ তাদের প্রসিডিউর অনুযায়ীই ‘রাণী’কে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি দিয়েছেন। আমরা সত্যিই অনেক বেশি আনন্দিত। তবে ‘রাণী’ বেঁচে থাকলে এই আনেন্দর মাত্রা কয়েক গুণ বেড়ে যেত এবং বেড়ে যেতো সেলিব্রিটি ও দর্শনার্থী ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net