1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের বেঁচে থাকার জন্য ‘শান্তি’ অন্যতম উপাদান : ঈসা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

মানুষের বেঁচে থাকার জন্য ‘শান্তি’ অন্যতম উপাদান : ঈসা

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৭ বার

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, সুন্দর ও মানবিক জীবনযাপনের জন্য ‘শান্তি’ মানুষকে সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অদৃশ্যভাবে প্রেরণা যোগায়। মানুষের বেঁচে থাকার জন্য যেসব মৌলিক বিষয় বিশেষ গুরুত্বের দাবীদার তন্মধ্যে ‘শান্তি’ অন্যতম।

রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় একটি হোটেলে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও অগ্রগামী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, সৃষ্টিগতভাবে মানুষ শান্তিপ্রত্যাশী হলেও, চাইলেই শান্তি মেলে না। তবে সমাজে শান্তি প্রতিষ্ঠায় মানবতার ধর্ম ইসলামের ভূমিকা অনস্বীকার্য। কেননা ইসলামে কোনো শ্রেণি বৈষম্য নেই। ইসলাম শ্রেণিবিভেদকে সমর্থন করে না। আর এ কারণেই ধর্ম হিসেবে একমাত্র ইসলাম মানবাধিকার, নাগরিক অধিকার, ন্যায়বিচার, আইনের শাসন, শিক্ষা ও চিকিৎসাসহ বাসস্থানের নিশ্চয়তা দিতে পেরেছে।

দৈনিক আমার সময় ও সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাহী সম্পাদক লায়ন মু. মীযানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিমউদ্দীন আল-আজাদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) এম. হারুন-অর-রশিদ বীর প্রতীক, উদ্বোধন করেন বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাদিরা ইয়াসমিন জলি এমপি, অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক কর্ণেল (অব.) মোকাররম আলী খান, আলহাজ্ব ড. মোঃ আবদুর রহিম, প্রফেসর ড. সাদিয়া আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার, এস এম সামছুল আলম নিক্সন, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়া, রুখসানা আমিন সুরমা, ড. সালাহ উদ্দিন ভূঁইয়া (নয়ন), আলহাজ্ব মোঃ ফখরুল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অগ্রগ্রামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু এবং শফিকউদ্দিন অপু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net