ঢাকা   ০৮:২২:১২ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর

রাউজানে ২২০ বোতল ফেন্সিডিল ও তিন কেজি ৬ শত গ্রাম গাঁজাসহ ৩ যুবককে আটক

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম শহর থেকে ট্রাক যোগে রাঙামাটিতে ফেন্সিডিল ও গাঁজা পাচারকালে তিন যুবককে আটক করেছেন রাউজান থানার পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজান গহিরা শান্তিরদ্বীপ এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজা ভর্তি ট্রাকসহ তিন যুবককে আটক করে। এসময় ট্রাকটি তল্লাশি করে ১০টি প্যাকেট মোড়ানো ২২০ বোতল ফেন্সিডিল ও ৪টি প্যাকেট মোড়ানো তিন কেজি ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনিয়নের সৈয়দ বাজার এলাকার যুইগ্যার বাড়ি মৃত মোক্তার আহম্মদের ছেলে জয়নাল আবেদী প্রকাশ বাবুল (২০), রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি এলাকার মৃত নুরুল আলমের ছেলে শাহ্ আলম (২৫), একই ইউনিয়নের টিলাপাড়া বাঁশঘাটা এলাকার মাসুদ আলমের ছেলে শাহ্জাহান (২২)। পাচারকারী জয়নাল জানায়, এসব ফেন্সিডিল ও গাঁজা ট্রাক যোগে রাঙামাটি নিয়ে যাচ্ছিল। এবিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ্ আল্ হারুন সাংবাদিকদের জানায়, চট্টগ্রাম শহর থেকে একটি ট্রাক( চট্টগ্রাম-ট ১১৫৬৫৬) যোগে পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটিতে নিয়ে যাচ্ছিল এসব মাদক। খবর পেয়ে জুমার নামাজের সময় তিনজনকে রাউজানের গহিরা শান্তিরদ্বীপ এলাকা থেকে অাটক করা হয়। পরে ট্রাক তল্লাশী করে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার অাটক অাসামীদের মাদক দ্রব্য মামলায় অাদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি