ঢাকা   ১২:১৩:২১ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

রামগড়ে মসজিদের ইমাম লাঞ্ছিত’র প্রতিবাদে ডিসি বরাবর ওলামা ঐক্য পরিষদের স্মারকলিপি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের স্টাফের মৃত্যুর খবর গবেষণা মসজিদের মাইকে প্রচার করাকে কেন্দ্র করে দপ্তর প্রধানের হাতে ইমাম লাঞ্ছিত হন। এর প্রতিবাদে খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার দুপুর ১২টার সময় রামগড় উপজেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ এর নেতৃত্বে স্মারকলিপিটি রামগড় উপজেলা নির্বাহী অফিসার এর কাছে প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মালেক, যুগ্ন সম্পাদক হাফেজ ইউসুফ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ পাঠাগার কেয়ারটেকার মাওলানা মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল হান্নান মানছুর, হাফেজ জুনাইদ বিন সাঈদ সহ বিভিন্ন মসজিদের খতিব ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা শহিদ উল্লাহ বলেন, রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদের ইমাম মাওলানা এমদাদুর রহমান (মামুন) কে কেন্দ্র প্রধান ড. এসএম ফয়সাল অশ্রু লাঞ্ছিত ও দাঁড়ি নিয়ে কটাক্ষ করায় মুসল্লি ও আলেম সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা সংগঠন থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকর্তার প্রত্যাহার ও শাস্তি দাবী করছি। মাওলানা শহিদ উল্লাহ আরো বলেন, আমরা রামগড়ের স্থানীয় বাসিন্দা আমরা কখনো চাইনা রামগড়ের আশপাশে কোন ইমাম লাঞ্ছিত হোক। যদি অনতিবিলম্বে কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা জেলা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেবো।

উল্লেখ, গত ২সেপ্টেম্বর রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের অফিস স্টাফ মুজিবুর রহমানের মৃত্যুর শোক সংবাদ কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদ মাইকে প্রচার করায় কেন্দ্র প্রধান ইমামকে লাঞ্ছিত ও ইমামের দাঁড়ি নিয়ে কটাক্ষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি