ঢাকা   ০২:৪৫:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

লাকসামে বজ্রপাতে দুইটি গরুসহ আগুনে পুড়ে গেলো ৫ টি বসতঘর

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা লাকসাম উপজেলায় বজ্রপাতের আগুনে ৫ টি বসঘর ও দুইটি গরুসহ ২৮ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। সোমবার মধ্য রাতে কান্দিরপাড়া ইউনিয়নের অশ্বতলা ও ভাকড্ডা গ্রামে বজ্রপাতের অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলা সোমবার মধ্য রাতে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। প্রচণ্ড শব্দে বজ্রপাতের এ সময় বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়।
এক পর্যায়ে অশ্বতলা গ্রামরে আমির আলীর দুই পরিবারে প্রথম সংসারে মেয়ে হাজেরা বেগম বসতঘরে আগুন ধরে যায়। আগুনে তার দ্বিতীয় সংসারের মেয়ে সখিনা বেগম ,লতিফা বেগম ও ছেলে আবদুল মজিদসহ তাঁদের বসত ঘরে ছড়িয়ে পড়ে। বসতঘরে ঘুমিয়ে থাকা স্বজনরা আগুনের সুত্রপাত দেখে পাশের বাড়ীতে আশ্রয় নেয়।অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ না করায় এলাকাবাসী এগিয়ে এলেও আগুন নেভাতে পারেনি।পরে লাকসাম ফায়ার সার্ভিসের ফোন করলে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দুটি পরিবারের ৫টি ঘর আগুনে পুড়ে যায়।অগ্নিকান্ডের আবদুল মজিদের ছেলের আরিফ হোসেন কে প্রবাসে পাঠানো জন্য শনিবার তার শশুর কাছ থেকে ধারকর্জ করা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও দুইটি পাসপোর্টসহ ১৫ লাখ টাকা সম্পদ আগুনে পুড়ে গেছে। এছাড়াও লতিফা বেগমের ৫ লাখ, সখিনা বেগমের নগদ টাকাসহ ৪ লাখ ও হাজেরা বেগম ঘরে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাপত্র পুড়ে গিয়ে ৪ টি ঘরের আগুনে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।অপরদিকে, রাত ৩টায় বজ্রপাতে একই ইউনিয়নের ভাকড্ডা গ্রামের কৃষক মমতাজ মিয়ার ২টি গরু মারা যায়।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, আমরা রাত ৪টা ৫ মিনিটে খবর পাই। ষ্টেশন অফিসার ফয়েজ আহমদের নেতৃত্বে অগ্নিনির্বাপক দল ৪টা ১১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
মঙ্গলবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস ও কান্দিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের
শান্তনা দেয়ার পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি