1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সানাউল্লাহ মজুমদার ও আব্দুল হান্নানের শয্যাপাশে অ্যাডভোকেট হেলাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

সানাউল্লাহ মজুমদার ও আব্দুল হান্নানের শয্যাপাশে অ্যাডভোকেট হেলাল

এমএ জব্বার, নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৯ বার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সানাউল্লাহ মজুমদার ও বরিশাল জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি আব্দুল হান্নানকে দেখতে ঢাকার একটি হাসপাতালে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল মহানগরীর সাবেক আমীর এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

সানাউল্লাহ মজুমদার ঔষধের বিরূপ প্রতিক্রিয়া এবং আব্দুল হান্নান দুইটি কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত।

এডভোকেট হেলাল উভয়ের পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। উপস্থিত স্বজনদের সুচিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
বরিশাল মহানগরী শিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ কামরুল আহসান হাসান,সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও বিএম কলেজের সাবেক জিএস শেখ নেয়ামুল করিম,সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি মোহাম্মদ সগীর বিন সাঈদ প্রমূখ।

নেতৃবৃন্দ সর্বাবস্থায় পরিবারের সদস্যদের আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ধৈর্যের সাথে অভিজ্ঞতা বিনিময় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net