1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৯০ বার

ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অন্তর্ভুক্ত কুমিল্লা জোনের বিভিন্ন ইন্টার‍্যাক্ট ক্লাব নিয়ে জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লায় ইন্টা. আবির আহমেদ এর নেতৃত্বে ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং ইন্টার‍্যাক্ট এর শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সভাপতি ইন্টা. রবিউল সানি ।

এ সময় ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পৃষ্ঠপোষক রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোটা. শাহ জাবেদুল হক সাগর, এবং রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোঃ তাজুল ইসলাম ভূইয়া সোহেল, ইন্টার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর সাবেক জেলা প্রতিনিধি এক্স ইন্টা আহনাফ মাহি, এক্স ইন্টা রোঃ ফজলুর রহমান ফাহিম এক্স ইন্টা. রো. মেহেদী হাসান সিয়াম,সদ্য বিদায়ী জেলা প্রতিনিধি ইন্টা. শেখ সাদি, সাবেক প্রধান ইন্টার‍্যাক্ট জেলা সচিব ইন্টা. আশফাক হোসেন ইফতি, রোটার‍্যাক্ট এবং ইন্টার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ এর নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত আয়োজনে ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই, কুমিল্লা গোমতি এবং কুমিল্লা ময়নামতি এর প্রতিনিধিগণ এবং সাধারণ ইন্টার‍্যাক্টোরবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটাঃ শাহ জাবেদুল হক সাগর,পিডিআইআর এক্স ইন্টা আহনাফ মাহি, পিডিআইয়াদ এক্স ইন্টা রোঃ ফজলুর রহমান ফাহিম, পিডিআইআর এক্স ইন্টা রোঃ মেহেদী হাসান সিয়াম, আইপিডিআইআর ইন্টা. শেখ সাদি, সাবেক প্রধান ইন্টার‍্যাক্ট জেলা সচিব ইন্টা. আশফাক হোসেন ইফতি সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দ।

সব শেষে কেক কাটা, আমন্ত্রিত অতিথিদের মাঝে টোকেন অব লাভ বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন প্রোগ্রাম চেয়ারম্যান, প্রোগ্রাম শেষে উৎসব মুখর পরিবেশে ইন্টার‍্যাক্টোরদের মিলন মেলায় পরিনত হয় জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা প্রাঙ্গণ।

ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র বিগত দিনের পথ চলায় সু-ফল পেয়েছে কুমিল্লা নগরীর ছিন্নমূল অনেক মানুষ,করোনা মহামারীকালে সংকটাপন্ন করোনা রোগীদের সেবা দিয়েছে অক্সিজেন সিলিন্ডার দিয়ে,এ ছাড়াও নানা কার্যক্রমে সমাজের মানুষের পাশে রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সহযোগিতায় দাড়িয়েছে ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net