ঢাকা   ০১:৪৬:৫২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে “বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম।
বক্তারা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই সাথে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমুল পর্যায়ের মানুষদের সচেতন করার আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি