1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় যায়যায়দিনের ১৬ বছরের বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

উত্তরায় যায়যায়দিনের ১৬ বছরের বর্ষপূর্তি উদযাপন

এফ এ নয়ন:
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উত্তরায় পালিত হয়েছে দৈনিক যায়যায়দিন-এর ১৬তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

শনিবার ০৯ অক্টোবর ‘যায়যায়দিন পাঠক ফোরাম’ তুরাগ-উত্তরা আয়োজিত অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজনীতিবিদ, সমাজসেবক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ উত্তরায় বসবাসরত সকল সাংবাদিকবৃন্দ।

উত্তরা ৩নং সেক্টরে অবস্থিত ভূতের আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার মিলনায়তনে বিকেল ৫টায় উত্তরায় কর্মরত বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে যায়যায়দিনের বর্ষপূর্তি আয়োজন। যায়যায়দিনের ১৬তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর ০৭ (সাত) থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রফিক, যুগ্ম আহ্বায়ক সেলিম কবির, সদস্য সচিব মনিরুজ্জামান জুয়েল আনান্দ সহ উত্তরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

প্রতিষ্ঠার পর থেকে দৈনিক যায়যায়দিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পাঠক হৃদয়ে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। যায়যায়দিনের নিয়মিত প্রকাশনায় জাতীয় সংবাদের পাশাপাশি সারাদেশের বঞ্চিত, অবহেলিত মানুষের কথাগুলো তুলে ধরায় পত্রিকাটি ব্যতিক্রমী হিসেবে সবার আস্থা অর্জন করেছে বলে মনে করেন অনেকেই। ভবিষ্যতেও যায়যায়দিন গণমানুষের মুখপত্র হিসেবে সুনামের ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net