1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৬৬ বার

কিশোরগঞ্জে বাচ্চু মিয়া (৩৫) নামের একজন কৃষককে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার (১৮ অক্টোবর) সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করেন জসিম উদ্দিন ও তার ভাইয়েরা।

এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওইদিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net