ঢাকা   ০২:১৭:৩৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

কুবিতে গুচ্ছ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ ক’ ইউনিটে ২ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়। যা মোট পরীক্ষার্থীর ৯৫.৫৬ শতাংশ। এছাড়া ১১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক ভবনের ৫৪ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘ক’ ইউনিটের আহ্বায়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর কিছু হয়নি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রথমবারের মত শিক্ষার্থীদের দুর্ভোগ লাগব করতে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রশ্নপত্র সংগ্রহ থেকে পরীক্ষা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পূজা নামের এক পরীক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ায় আমাদের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। তবে প্রশ্নপত্রের মান খবুই মানসম্পন্ন হয়েছে।
অন্তর নামের এক পরীক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতি আমাদের জন্য সুবিধা হয়েছে ঠিকই। কিন্তু একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। কিন্তু কোন কারণে যদি পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্বপ্ন একবারে শেষ হয়ে যাবে।
এদিকে ভর্তিচ্ছুকদের সুবিধার্থে সামগ্রী নিরাপদে রাখার জন্য বিনামূল্যে বিশেষ বুথ স্থাপন, অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা, দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌছাতে দিতে জয় বাংলা বাইক সার্ভিসহ নানা উদ্যােত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এছাড়া পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশিপাশি বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউট দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি