1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারার ৩ টি ইউপি নির্বাচনে নৌকার কান্ডারী হতে চায় যারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গুইমারার ৩ টি ইউপি নির্বাচনে নৌকার কান্ডারী হতে চায় যারা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৬১৪ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করার পর দলীয় প্রতীক নৌকা পেতে প্রস্তুতি হিসেবে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ।একইভাবে ইউপি সদস্য পদে দলীয় আনুকূল্য পেতে সংশ্লিষ্টরা দলের স্থানীয় নেতৃবৃন্দের কাছে লবিং তৎপরতা তদবির চলছে। প্রার্থীরা প্রত্যেকেই দলের বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন।অনেকই দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদিয়ে নির্বাচনে প্রার্থিতার জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। চায়ের দোকান, হাট-বাজার, রাস্তার মোড়, পাড়া-মহল্লায় সর্বত্র একটাই আলোচনা তা হল ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে পাবে দলীয় প্রতীক, আর কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। জানা গেছে, এই উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আ.লীগের ১০ জন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী রয়েছে।তারা ইতিমধ্যে মাঠপর্যায় জনমত সৃষ্টি ও নেতাদের কাছে দলীয় সমর্থন পেতে দিন রাত চষে বেড়াচ্ছেন।তবে এবার উপজেলার ২ ইউনিয়নে পরিবর্তন আসতে পারে। আ.লীগের প্রার্থীদের দলীয় মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠাবেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। যোগ্যতার ক্ষেত্রে অগ্রধিকার দিবে বলে ধারণা করছেন স্থানীয় আ.লীগ নেতারা। ইউপি চেয়ারম্যান পদে হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী মেম্বার, মংশে চৌধুরী, গুইমারা সদর ইউনিয়নে যুবলীগ নেতা বিপ্লব কুমার শীল, আওয়ামী লীগ নেতা কংজরী মারমা, সুইজাইউ মারমা, নির্মল নারায়ণ ত্রিপুরা সিন্দুকছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সুইনুপ্রু চৌধুরী, রেদাক মারমা, সুইপ্রুচাই মারমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net