1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ কোটি টাকা মুল্যের নেশাদ্রব্য আইসসহ দুইজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ কোটি টাকা মুল্যের নেশাদ্রব্য আইসসহ দুইজন গ্রেফতার

মো. ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪১৭ বার

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর আনজুর হোসেন ছেলে জাহিদ আলম (২০)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তরে নেজাম উদ্দিন এলপিজি পাম্পের সামনে আন্দার মা’র দরগাহ এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম। এসময় মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

শুক্রবার (৮অক্টোবর) সন্ধ্যায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে মহাসড়কের নেজাম উদ্দিন এলপিজি পাম্পের সামনে (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৪২) নম্বরের একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে কৌশলে চালক পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের আটক করতে সক্ষম হয় অভিযান দল। পরে চালক ও হেলপারের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের এয়ারকুলারের ভেতর থেকে পলি প্যাকেট ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মো. আরিফুর রহমান নামের একজন এনজিও কর্মকর্তা টেকনাফ থেকে ঢাকায় বদলি হওয়াতে বাসার আসবাবপত্র নেওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। এ সুযোগে গাড়ির চালক ও হেলপার মিলে এসব ভয়ংকর মাদক উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net