ঢাকা   ১১:৫৪:৩৪ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

চিকদাইরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে নানা কর্মসূচী পালন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২। কর্মসূচীর মধ্যে ছিল গাউছুল আজম শাহ্সূফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)”র সহোদর ভাগিনা হযরত মুফতি কলিম উল্লাহ শাহ্ (রঃ) ও হযরত রহিম উল্লাহ্ শাহ্ (রঃ) এর রওজা শরীফ, চিকদাইর আব্দুল আলী জামে মসজিদ, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা ও খতমে কোরআন, তাওয়ালাদ্দে গাউছিয়া শরীফ। পরে উম্মুল আশেকীন মা সৈয়দা মুনোয়ারা বেগম (রহ.)”র স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর(শুক্রবার ) সকালে দিনব্যাপী পালিত কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোকন ফারুকী। মিলাদ মাহফিলে পরিচালনা করেন চিকদাইর আব্দুল আলী জামে মসজিদের খতিব আল্লামা নুরুচ্ছাপা। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জানে আলম, সংগঠনের কর্মকতা জাগের হোসেন টিটু, আবুল হোসেন কালু, জাহাঈীর আলম, কোরবান আলী মিনকু,আলমগীর হোসেন খালেক,মঈনুদ্দিন মানিক,আকিব, সাকিব, রিফন,রমজানসহ অনেকেই।জুমার নামাজ শেষে আশেকানে গাউসুল আজম মাইজভান্ডারী, শাহানশাহ হক ভান্ডারী ও এলাকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।শেষে মুসল্লীদর মাঝে তাবরুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি