1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি গঠন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪নং শ্রীপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শরীফপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো: আলী আহম্মেদ (আলী) । প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব ও চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: জহির উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহনেওয়াজ মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদ দাউদ, শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো: সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা মো: আব্দুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো: জালাল আহমেদ, মো: সফিক (পুলিশ), ইউনিয়ন বিএনপি’র সদস্য মজু মিয়া, শ্রীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: দুলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো: কবির হোসেন, সদস্য মো: কামাল হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো: মহিউদ্দিন, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শামীম আকবর, মো: মহিউদ্দিন, মোতালেব হোসেন জাগন্ত, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, মো: আব্দুল্লাহ্ আল-মামুন, মনির হোসেন, জাকির হোসেন, মো: সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (প্রস্তাবিত) মো: ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ খাঁন, মো: রিফাত, মো: রাব্বি, উজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: নাজিম উদ্দিন, মিয়াবাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ-আল-বাহার, সদস্য সচিব রনি আহমেদ, সদস্য মো: বিজয় সহ ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

পরে মো: সেলিম মিয়াকে আহবায়ক, মো: আব্দুর রশিদকে ১নং যুগ্ম আহবায়ক ও মো: আইন উদ্দিনকে ২নং যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয় ও ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net