1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক ২, মদ-পিস্তল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক ২, মদ-পিস্তল উদ্ধার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৮২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এবং দুই রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল ও ৬০ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই প্রতুল দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো: রাসেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে একই গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।

এছাড়াও থানার এসআই শুভ দেবনাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের পৃথক একটি টিম শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র নগর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ কালিকাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো: মক্রম আলীর ছেলে আবুল কালামকে আটক করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গাঁজা সহ দুইজনকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি শিবের বাজার বিওপি’র নায়েব সুবেদার মো: শাহ্ আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বদরপুর এলাকায় সীমান্ত পিলার (নং ২১০০/৬) এর ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র ও মাদক পাচারকালে বিজিবি ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় দুই রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল, বস্তাভর্তি ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস, ১৩ বোতল ভারতীয় বিয়ার ও ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় একজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মাদক ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net