1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চড়ারহাট গণহত্যা দিবসের শোক র‌্যালীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশী হুমকির প্রতিবাদে দিনাজপুরে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচী পালন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

চড়ারহাট গণহত্যা দিবসের শোক র‌্যালীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশী হুমকির প্রতিবাদে দিনাজপুরে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচী পালন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৪৬ বার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গণহত্যা দিবসের শোক র‌্যালী করার পর যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের হামলা ও পুলিশী হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি একরামুল হক আবিদের উপর নৃশংস্ব হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মী ও সর্মথকেরা।

আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ-ছাত্র-যুব শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের যুব পরিষদের জেলা সমন্বয়ক আজিম আহম্মেদ সঞ্চয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র আমলা আর কামলা দিয়ে চলবে না। রাস্ট্র জনগণের, জনগণের কাছেই অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা বলেন, পুলিশ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরা নতুন সংগঠন গড়েছি-জনগণের অধিকার আদায়ের জন্য। প্রয়োজনে জীবন বিলিয়ে দেবো। কোনোভাবেই আমাদের দমন করা যাবে না। নেতাকর্মীদের উপর দুর্বত্তের হামলা, নিপীড়ন বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক সেলিম রেজা, যুব অধিকার পরিষদের সহ সমন্বয়ক ওয়ারেসুর রহমান ডাবলু, আবু হানিফ, রেজাউল করিম, ছাত্র অধিকার পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক নিলয় আহমেদ সজিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net