ঢাকা   ০৩:৪৯:০১ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

তিতাসে ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেঃ অতিরিক্ত পুলিশ সুপার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩০৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন কুমিল্লার তিতাস উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে এবং এই নির্বাচনে কাউকেই সহিংসতা করতে দেওয়া হবে না। সোমবার (২৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপার নির্দেশে সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃংখলা স্বাভাবিক রাখার নিমিত্তে তিতাস উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ মহড়া ও পথসভায় এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। এছাড়াও তিনি আরো বলেন আজকে থেকে সাদা পোশাকে গোয়েন্দা শাখা ও অন্যান্য বাহিনী তিতাসে কাজ শুরু করবে। যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইবে তার বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

এসময় বিভিন্ন স্থানে বিশেষ মহড়া ও পথসভায় উপস্থিত ছিলেন ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়া, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, ওসি তদন্ত রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ও বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, নৌকা মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমাম্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি