1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্গাপূজায় মাদক-ইভটিজিংয়ের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

দুর্গাপূজায় মাদক-ইভটিজিংয়ের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

এম,এ মান্নান,কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে লাকসাম থানার পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর ) বিকালে থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ উদ্দিন ভুইয়া।

সভায় লাকসাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্র দাস, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা,লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড.রফিকুল ইসলাম হিরা,সেচ্চাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ডা.রাজিব কুমার সাহা,
কাউন্সিলর দেলোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল বক্তব্য রাখেন। এসময় উপজেলা এবং পৌরসভার পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকরা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তব্যে ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, উপজেলা ও পৌরসভার ৩৭
টি পূজামণ্ডপে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুজারী ও ভক্তবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে।দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।পাশাপাশি মাদক, ইভটিজিংয়ের মতো ঘটনা রুখতে কঠোর নজরদারি থাকবে। এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। এছাড়া প্রতিটি মন্দির ও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার স্বার্থে যে যে মন্দিরে সিসি ক্যামেরা আওতায় রয়েছে সেগুলো সচল রাখতে হবে।
এর পরও কোথাও কোন ধরণের সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক আইন শৃংখলা বাহিনীকে অবহিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net