ঢাকা   ০৩:৩৪:০৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

দেশে গণতন্ত ফিরে না আসলে সংবাদপত্র ও গণমাধ্যম স্বাধীনতা ফিরে আসবে না

ময়মনসিংহে শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩১৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন,দেশে গনতন্ত ফিরে না আসলে সংবাদপত্র ও গনমাধ্যম স্বাধীনতা ফিরে আসবে না। ডিজিটাল নিরাপত্তা আইন করে শুধু সাংবাদিকদের অধিকার খর্ব করা হয়নি সাধারণ মানুষের কথা বলার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি মুক্তি দাবি করেন ।
আজ শনিবার দুপুরে ময়মনিংহ শাপলা রিসোর্সেস ডেভলপমেন্ট সেন্টারে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইউব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম। বক্তব্য রাখেন বিএফইউজের যুগ্ম মহাসচিব শফিউল আলম দোলন, মোঃ শহিদুল্লাহ মিয়াজী, কোষাধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোর সভাপতি এম আইউব, সাধনার সম্পাদক আকরামুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা , সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক আনছার হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভ্ইয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে সাধারণ সম্পাদক আতিউর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন প্রমুখ#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি