1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নির্বাচনী সহিংসতায় দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ!! নিহত -৪ আহত -২০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মাগুরায় নির্বাচনী সহিংসতায় দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ!! নিহত -৪ আহত -২০

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫৭৯ বার

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে ১৫ অক্টোবর শুক্রবার বিকেলে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদরের জগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বর নজরুল ইসলাম ও সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বর প্রার্থী ঘোষণা করা হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার এক পর্যায়ে ১৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষের উপর ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে হামলা চালায় এ হামলায় পাল্টা হামলায় ঘটনাস্থলেই ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য জোর পুলিশী অভিযান চলছে।
এদিকে সর্বশেষ রাত ৮টার দিকে মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন- আমরা ৪জনকে নিহত অবস্থায় পেয়েছি ,বর্তমানে হাসপাতালে আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net