1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্ণ প্যানেলে টিপু-রুবেল পরিষদ বিজয়ী হওয়ায় এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লি: এর ফুলেল শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

পূর্ণ প্যানেলে টিপু-রুবেল পরিষদ বিজয়ী হওয়ায় এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লি: এর ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার

দিনাজপুর ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে টিপু – রুবেল পরিষদ পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

৩০ অক্টোবর বিকেলে শহরের মর্ডান মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুর ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচিত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লি:‘র পক্ষে এনার্জি প্যাক সিনিয়র জোনাল ম্যানেজার মো: শাহজাহান আলী। পরে নির্বাচিতরা পরস্পর পরস্পরকে মিষ্টি খাইয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। এসময় তারা সকল সংগঠনের উন্নয়নের লক্ষে বিজয়ীদের বেছে নেয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোটে নিরঙ্কুশ বিজয়ীরা হচ্ছেন সভাপতি পদে এম. জিয়াউল হক টিপু,সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের দিনাজপুর ডিস্ট্রিবিউটর মোঃ বাদরুল আলম এবং মোঃ ওয়ারেস এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রুবেল ইসলাম বিজয়ী হন। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জুলফিকার আলী ও মাসুদ পারভেজ । সাংগঠনিক দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইমরান খান, কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হাবিবুল্লাাহ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান। কার্যকরি সদস্য পদে ৩ জন , তারা হলেন-লিটন, ফজলে রাব্বি ও পল্লব বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৯ অক্টোবর) দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে শতভাগ ভোটার ভোট প্রদান করেন। দিনাজপুর ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন কার্য-নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২১-২০২৪) নির্বাচনে টিপু-রুবেল পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়। ১৩টি পদের মধ্যে সব ক’টিতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net