1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ,এখানে সব ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করে : এমপি শাহনওয়াজ মিলাদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া 

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ,এখানে সব ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করে : এমপি শাহনওয়াজ মিলাদ

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৯০ বার

হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।এখানে সব ধর্মের মানুষ যার যার ধর্ম ও আচার অনুষ্টান পালন করছেন। শারদীয় দুর্গাপুজার আনন্দকে প্রাণবন্ত করে তোলতে মহালয়া প্রকাশনা সত্যিই প্রশংসার দাবীদার। প্রত্যেক ধর্মই মানুষের কল্যানের কথা বলে। তাই ধর্মীয় রীতিনীতি অনুসরন করলে সমাজে শান্তি আসবে। তিনি ১২ অক্টোবর মঙ্গলবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের প্রকাশনায় এবং সংগঠনের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সম্পাদনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রকাশিত মহালয়ার ১২ তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি পবিত্র বনিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালায় এতে বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ওসি (অপারেশন) মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, গৌবিন্দ জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, করগাঁও ইউপি আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, এস,আই সাঈদ আহমদ, কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, তাতী লীগের আহবায়ক মোঃ ফারুক মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য এম.এ মুহিত, প্রেসক্লাবের সদস্য ছনি চৌধুরী, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, গোবিন্দ জিউর আখড়া পূজা কমিটির সভাপতি অরবিন্দু বনিক, সাধারণ সম্পাদক শিক্ষক লিটন দেব নাথ, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, পূজা কমিটির অজিত কুমার দাশ, পার্থ পাল, রিপন কর, প্রমুখ। এছাড়া অতিথিবৃন্দ নবীগঞ্জ পৌর এলাকার মন্দিরের সংঘমিত্র পূজা মন্ডপের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করেন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় লোকনাথ মন্দির কমিটির সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্তী নান্টু, সংঘমিত্র পূজা কমিটির সভাপতি সাধান চন্দ্র দাশ, পরিতোষ বনিক, চারু দেব, নিলকন্ঠ সূত্রধর, অসিম বনিক সহ অন্যান্য পূজারী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net