1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মকবুল আহম্মদ কল্যান পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

মকবুল আহম্মদ কল্যান পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল

মীরসরাই সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার

মীরসরাইয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মস্তাননগরে মকবুল আহম্মদ কল্যান পরিষদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে ১২তম ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মস্তাননগর শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম মাস্টার।

মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের ভূঁইয়া, মিঠাছড়া খাজা ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী সাইদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া।
প্রধান ওয়ায়েজ ছিলেন রাউজান উর্কিচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন শাহকালা (রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা হাকিম মো. মফিজুর রহমান। ইসলামী সঙ্গীত পরিচালনা করেন মাওলানা তারেক রেজা ও তার দল। মাহফিলে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটেছে।

এসময় সকল ভেদাভেদ ভুলে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠায় সকল মুসলমানকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net