ঢাকা   ০৪:৪৩:৫৩ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

মানবতার সেবায় এগিয়ে এলেন কলেজ শিক্ষার্থী

ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৯৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশার উকিলপাড়া মোড়ে পায়ে পচন ধরা অবস্থায় পড়ে থাকা অসহায় এক বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন মহিউদ্দিন আরিফ নামের এক কলেজ শিক্ষার্থী। বুধবার সকাল ৭টার দিকে বৃদ্ধকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃদ্ধ মোতালিব মিয়ার বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর গ্রামে। তিনি উপজেলা সদরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
উপজেলা সদরের পূর্ব বাজারের বাসিন্দা আরিফ ময়মনসিংহ নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পূজার ছুটিতে দুদিন আগে বাড়িতে এসেছেন তিনি। মঙ্গলবার রাত ১২টার দিকে আরিফ খবর পান তাঁর বাসার অদূরে একজন অসহায় মানুষ বাম পায়ের নিচের অংশে পচন নিয়ে সড়কের পাশে পড়ে আছে। সেখানে গিয়ে আরিফ জানতে পারেন বৃদ্ধ সন্ধ্যা থেকে এভাবে পড়ে আছে। পরে বুধবার সকাল ৭টার দিকে বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন আরিফ। ওইদিন ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বৃদ্ধকে দেখতে হাসপাতালে যান এবং সার্বিক খোঁজ খবর নেন। এদিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বৃদ্ধের পরিবারের লোকজনের সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
শিক্ষার্থী মহিউদ্দিন আরিফ বলেন, ‘চোখের সামনে একজন মানুষের কষ্ট দেখে সহ্য করতে পারিনি। তাই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘তরুণ আরিফ একটি প্রশংসনীয় কাজ করেছে। ময়মনসিংহ নিয়ে বৃদ্ধের চিকিৎসার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি