1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ধর্মপ্রাণ ও পরোপকারী নারী মরহুমা অজুবা বেগমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রংপুরে ধর্মপ্রাণ ও পরোপকারী নারী মরহুমা অজুবা বেগমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৬১ বার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ,ঢাকার সহকারী পরিচালক ও নরসিংদী সদর উপজেলার সাবেক সৎ, মেধাবী,ও দক্ষ এসিল্যান্ড এবং সফল এনডিসি মো: শাহ আলম মিয়ার পর্দানশীল, ধর্মপ্রাণ, নেককার ও পরোপকারী মাতা মরহুমা অজুবা বেগমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমার নিজ বাড়ী রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামের মিয়া বাড়ির “অজুবা প্রিয়াঙ্গন” এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জানা যায় মরহুমা অজুবা বেগম এলাকায় শিশু-কিশোর ও মহিলাদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষাদানে ব্রত ছিলেন।
গত (১৬ অক্টোবর) সকালে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজুবা বেগম শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) পরে মরহুমার জানাজার নামাজ শেষে তার নিজ বাড়ি মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি প্রায় দুই বছর যাবৎ পিত্তথলিতে পাথরসহ নানান, রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে, ৪ নাতি ও ২ নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অজুবা বেগমের মৃত্যুতে সুশীল সমাজ, সামাজিক ব্যক্তিত্ব, এলাকাবাসী সহ সাংবাদিক সমাজ শোকাহত।
উল্লেখ্য যে, মরহুমা অজুবা বেগমের ছোট ছেলে মোঃ শাহ আলম মিয়া নরসিংদীতে এনডিসি ও এসিল্যান্ডের দায়িত্বে থাকাকালীন সময়ে ভূমি সেবার আমুল পরিবর্তন করে, সুনামের সাথে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদান ও করোনাকালীন সময়ে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। যা প্রথম সারির সকল মিডিয়ায় একযোগে প্রকাশ পায়।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। মরহুমার বড় ছেলে মোঃ শামিম মিয়া বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী। মরহুমার স্বামী মোঃ বেলায়েত হোসেন একজন সহজ-সরল পরোপকারী ও দানশীল মানুষ হিসাবে এলাকায় সুপরিচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net