1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আজিমুশশান সুন্নী সম্মেলন ও মাদ্রাসার বার্ষিক সালানা জলসা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

রাউজানে আজিমুশশান সুন্নী সম্মেলন ও মাদ্রাসার বার্ষিক সালানা জলসা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার

রাউজানের চিকদাইরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও খাজা গরীবে নেওয়াজ (রা:) এর ফাতেহা উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন ও খাজা আজমিরী (রা:) সুন্নিয়া মাদ্রাসা হেফজখান- এতিমখানার বার্ষিক সালানা জলসা ও দস্তারে ফজিলত অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিকদাইর খাজা আজমিরী (রা:) সুন্নিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী (মা.জি.আ.)। প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রাক্তন পরিচালক আলমগীর পারভেজ, উদ্বোধন ছিলেন খাজা আজমিরী (রা:) সুন্নিয়া মাদ্রাসা হেফজখান ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খাজা মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা শায়খ মোহাম্মদ সোলাইমান আল- রজভী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, টিকে গ্রুপের ডাইরেক্টর একে এম মোফাচ্ছেল হায়দার, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কাজী ফজলুল কাদের চৌধুরী। খাজা আজমিরী (রা:) সুন্নিয়া মাদ্রাসা হেফজখান ও এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মেম্বার ও মাওলানা ফোরখান উদ্দিনের যৌথ সঞ্চালনায় তকরির করেন মাওলানা নেছারুল হক চিশতী, মাওলানা নুরুচ্ছাপা, মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, মাওলানা মোদাচ্ছের হায়দার, মাওলানা আবু তৈয়ব ফারুকী, হাফেজ মোহাম্মদ আবু তাহের, মাওলানা আবু ফাহিম, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net