ঢাকা   ০৮:১৬:৫৯ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে গরুর গোবরের তীব্র দুর্গন্ধে একটি পরিবারের জনজীবন অতিষ্ঠ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের মৌলভী সাবের বাড়ি প্রকাশ বশর মাষ্টারের বাড়ির মৃত আবু তাহের এর পরিবার গরুর গোবরের দুর্গন্ধে ঘরে থাকতে পারছেনা বলে অভিযোগ উঠেছে। তীব্র দুর্গন্ধের কারণে এ পরিবারটিকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।ইচ্ছাকৃতভাবে গোবর স্তূপ করে রাখার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অভিযোগ উঠে একই বাড়ীর আবুল হোসেন (৫৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে একই বাড়ীর মৃত আবু তাহের এর ছেলে কোরবান আলী (২৫) এলাকার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন সুফল না পেয়ে নিরুপায় হয়ে সংবাদকর্মীদের কাছে এই অভিযোগ করেন।কোরবান আলী অভিযোগ করে বলেন, আবুল হোসেন আমার বাড়ির বাসিন্দা। আমাদের ঘরে পাশে আবুল হোসেনের জায়গা রয়েছে। সেই আমাদের ঘরে পাশে পাকা দেওয়াল সাথে লাগিয়ে গরুর গোবর স্তূপ করে রাখছেন। যার ফলে গোবরের দৃর্গন্ধে আমরা ঘরে মধ্যে বসবাস করতে পারছিনা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। কোনো সভ্য সমাজে এই ধরনের পরিবেশ মেনে নেওয়া যায়না। কোরবান আলী জানান, এই বিষয়ে রাউজান পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ করবেন তার পরিবার। এই বিষয়ে আবুল হোসেন বলেন, আমার জায়গার উপর তাদের ঘরের ছাদের পানি পড়ে। এতে আমার ক্ষতি হচ্ছে। ছাদের পানি পড়া বন্ধ করলে আমি গোবরের স্তূপ সরিয়ে নেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি