1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি চক্রের নারীসহ গ্রেপ্তার ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি চক্রের নারীসহ গ্রেপ্তার ৩

মঈন উদ্দীন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৬৪ বার

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর জিম্মি করে অর্থ আদায় চক্রের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল নগরের অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
গ্রেপ্তারকৃরা হলেন, পবা থানার চৌবাড়িয়া এলাকার ফরিদ হোসেনের স্ত্রী এবং এ চক্রের মূলহোতা নার্গিস নাহার হেলেনা (৫২), বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে বাপ্পী (৩২) এবং পঞ্চবটি এলাকার রানার স্ত্রী কোহিনুর রাত্রী (৪৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের মূলহোতা নার্গিস নাহার হেলেনাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে কোহিনুর ও বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার আরও জানান, প্রেমের ফাঁদ পেতে বিভিন্ন পেশাজীবী লোকজনকে কৌশলে বাসায় নিয়ে গিয়ে নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে। এর পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো এই চক্রটি। এই চক্রের প্রতারণার শিকার হলেও নিজেদের সম্মান, পারিবারিক ও সামাজিক মর্যাদা খুন্ন হওয়ার ভয়ে অনেকেই অভিযোগ করেন না। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে নার্গিস এই চক্রটি নিয়ন্ত্রণ করে আসছে। ইতোপুর্বে এ চক্রের অনেকেই গ্রেপ্তার হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় নার্গিস। সে নারীদের ভাড়া করে নিয়ে গিয়ে লোকজনকে জিম্মি করতো। সর্বশেষ তিনি কোহিনুরকে তিন হাজার টাকায় ভাড়া করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net