ঢাকা   ০১:৩৭:১৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

লাকসামে এক ইউনিয়নে ১৫০ জন পেয়েছে জেলা পরিষদের ১৫০০ কেজি চাল

এম,এ মান্নান,কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে
দুঃস্থ ও কর্মহীন দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করছে কুমিল্লা জেলা পরিষদ। বুধবার (২০ অক্টোবর)দুপুরে জেলা পরিষদের উদ্যোগ লাকসাম উপজেলার কান্দিরপাড়া ইউনিয়ন পরিষদের ১শত ৫০ জন কর্মহীন প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি চাল ১ কেজি ডাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের
প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. হেলাল উদ্দিন কর্মহীন দরিদ্র মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের, মুক্তিযুদ্ধা মনোহর আলী তোতা, যুবলীগের সভাপতি কাউছার আলমসহ
পরিষদের বিভিন্ন কর্মকর্তারা।
বক্তব্যে তারা বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ পঙ্গু হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। গরিব-দুঃখি-মেহনতি মানুষকে তিনি বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে যাচ্ছেন। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি