ঢাকা   ০১:১৭:৪৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও’র পূর্ণাঙ্গ কমিটির সম্পাদকীয়রা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যশীল নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ চর্চার মাধ্যমে ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে গঠিত সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও’র পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও’র প্রধান সমন্বয়ক লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুরের এক প্রেসনোটের মাধ্যমে ৪ অক্টোবর কমিটির গুরুত্বপূর্ণ ৬ ( ছয়) সম্পাদকীয় পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদুল আলম (ব্যবসায়ীনেতা ও শিল্পোদ্যোক্তা),গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন ( গণমাধ্যমকর্মী ও সমাজ হিতৈষী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকলাইন মুশতাক ( সমাজকর্মী ও ধারাভাষ্যকার), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম বিএসসি ( তথ্যপ্রযুক্তিবিদ ও শিক্ষক নেতা), শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইয়াসীর আরাফার টূটুল ( তরুণ উদ্যোক্তা), তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল হুদা ( সফটওয়্যার প্রকৌশলী ও সমাজকর্মী)।

সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও’র বিভিন্ন সম্পাদকীয় পদে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে প্রেসনোটে বলা হয়, নির্বাচিত তরুণ সংগঠকদের সাংগঠিক দক্ষতা, টেকসই নেতৃত্ব ও গতিশীল কর্মক্ষমতায় নাগরিক ফোরাম তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি