1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইকেল নিয়ে যাবো আবুল কালাম হাই স্কুলে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

সাইকেল নিয়ে যাবো আবুল কালাম হাই স্কুলে

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার

‘আবুল কালাম ফাউন্ডেশন থেকে আমাকে সাইকেল দিয়েছেন, আমি তা নিয়ে মোঃ আবুল কালাম হাই স্কুলে যাব’ ওই স্কুলের মেধাবী ছাত্রীর ভাষায় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিল ৮ম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার । শুধু খাদিজা নয়, তার মতো মেধাবী ও দূরবর্তী ৩০০ শিক্ষার্থীর হাতে শনিবার দুপুরে স্কুল মাঠে প্রাঙ্গণে আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালামের হাত থেকে সাইকেল পেয়ে দারুণ খুশি ওই স্কুলে শিক্ষার্থী আদিল মাহমুদ, বৃষ্টি ও তাওহিদা আক্তারসহ অনেকেই। শিক্ষা অর্জনে সেই কঠিন পথ এবার অনেকটাই সহজ করে দিলেন আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম। এসব গরিব মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতে একটি করে সাইকেল তুলে দিয়েছেন তিনি। সেই সাইকেল পেয়ে দারুণ খুশি স্কুলের শিক্ষার্থী ও তাদের অবিভাবকরা।
কুমিল্লা লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন পাশাপুর এলাকায় অবস্থিত মোঃ আবুল কালাম হাই স্কুল। গতকাল শনিবার (১৬ অক্টোবর) সকালে মোঃ আবুল কালাম ফাউন্ডেশন কৃর্তক আয়োজিত ও মোঃ আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহিলা কলেজর অধ্যক্ষ জামাল নাছের, চৌআরা কলেজের প্রভাষক সরোয়ার জাহান দোলনসহ শিক্ষার্থীদের অবিভাবক ও এলাকার গন্যমাণ বৃক্তিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net