1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার

সাম্প্রদায়িক সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও শান্তির আহ্বানে কিশোরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা কর্মসূচি পালন করেছেন কৃষক লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে জেলা কৃষক লীগের উদ্যোগে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, সদস্য রুবেল মিয়া, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আফিউদ্দিন আকন্দ, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কটিয়াদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুমন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শহরে শান্তির শোভাযাত্রা বের করা হয়।

কর্মসূচিতে জেলা এবং বিভিন্ন উপজেলা ও ইউনিটের কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net