1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্ষুধার জ্বালা সইতে না পেরে বৃদ্ধে'র আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

ক্ষুধার জ্বালা সইতে না পেরে বৃদ্ধে’র আত্মহত্যা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪০০ বার

কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ইদ্রিস আলী (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারী সবধরেণের সুবিধা থেকে বঞ্চিত ছিল। দিনমজুর এক সন্তান থাকলেও সেও রয়েছে ঢাকায়। ছেলের বৌমা ও তাকে দু’বেলা দু’মুঠো ভাত দিত না

অনাহারে অর্ধাহারে অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর দিন কাটতো। সোমবার দিনভর অনাহারে থেকে গভীর রাতে সে ক্ষুধার জ্বালা সইতে না পেরে নিজ ঘরে ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net