1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা ও প্রসূতিদের প্রজণন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

গুইমারাতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা ও প্রসূতিদের প্রজণন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৪২ বার

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে কোভিড-১৯আক্রান্ত রোগীর পরিচর্যা,প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামুলক ৪দিন ব‍্যাপী প্রশিক্ষণ,গুইমারাতে সমাপ্ত হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন‍্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায়,উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন গুইমারার আয়োজনে ৪দিন ব‍্যাপী সচেতনতামুল প্রশিক্ষণ ২৮ অক্টোবর বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
সকাল ১১টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ‍্যালয়ের অডিটোরিয়ামে জাইকার প্রতিনিধি রুনী চাকমার সঞ্চালনায় আলোচ‍্য শিরোনামের আলোকে সমাপনী প্রশিক্ষণ প্রধান করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো:খায়রুল আলম,উপজেলা ভেটেরিনারী সার্জন ও প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মো:আলমগীর হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ‍্যেপ্রু মারমা।অন‍্যদের মধ্যে গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন,গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ এবং প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।

সমাপনী প্রশিক্ষণে প্রশিক্ষকগন কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা ও প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সবিস্তারে আলোচনা তুলে ধরে বলেন, প্রশিক্ষণ প্রাপ্তরা প্রশিক্ষণ-লব্ধ জ্ঞান অবশ্যই মাঠ পর্যায়ে কাজে লাগাবেন এবং সকল কে সচেতন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net