ঢাকা   ০২:৩১:১২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

তিতাসে শেখ রাসেল দিবস পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে নির্ধারিত স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডাঃ সরফরাজ হোসেন খান, তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, কৃষি অফিস সালাহ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানুল, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ আইনশৃংখলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি