1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৯ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করলেন ৪৭৩ প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

তিতাসে ৯ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করলেন ৪৭৩ প্রার্থী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৯ বার

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লা তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (১৭ অক্টোবর) বিকেল পর্যন্ত ৪৭৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮৬ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৩৪ জন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১নং সাতানী ইউনিয়নে ৬জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

২নং জগতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১১ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩নং বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৪নং কড়িকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৫নং কলাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৬নং ভিটিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৭নং নারান্দিয়া ইউনিয়নে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৮নং জিয়ারকান্দি ইউনিয়নে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ও ৯নং মজিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী তিতাসের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর, আপিল দায়ের ২২ থেকে ২৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ করা হবে ১১ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net