1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নদীর পানি শুকিয়ে যাবে, শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা লিখে শেষ করা যাবে না -মুজিবুল হক এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

নদীর পানি শুকিয়ে যাবে, শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা লিখে শেষ করা যাবে না -মুজিবুল হক এমপি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, শিগগিরই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা অবাক। বিশ্ব নেতৃবৃন্দ এখন শেখ হাসিনার উন্নয়নকে অনুসরণ করছে। বাংলাদেশ আগে ছিল নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশ। কিছুদিনের মধ্যে আমেরিকা-জাপানসহ উন্নত রাষ্ট্রগুলোর কাতারে দাঁড়াবে বাংলাদেশ। নদীর পানি শুকিয়ে যাবে, শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা লিখে শেষ করা যাবে না। তিনি শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রামের ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল বারেক, আকতার হোসেন পাটোয়ারী, এছাক খান, এনামুল হক খন্দকার, আ’লীগ নেতা এডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, খলিলুর রহমান মজুমদার, কাজী জাফর আহমেদ, একরামুল হক, মাহফুজ আলম, সৈয়দ আহাম্মদ খোকন, জাফর ইকবাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর পিএস ফয়সল বিন করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net