1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণিল আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করেছে বাঁধন কুভিক ইউনিট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

বর্ণিল আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করেছে বাঁধন কুভিক ইউনিট

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩১৩ বার

বর্ণিল আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কুভিক ইউনিট।
গত ২৪ অক্টোবর কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও রক্তদানের মধ্য দিয়ে নানা আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করে বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিটের পপ্রধান পৃষ্টপোষক অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মো. মোশারফ হোসেন ভূঞা।
সম্পাদক শিক্ষক পরিষদ মোহাম্মদ শাহজাহান। ইউনিটের উপদেষ্টা নিলুপার সুলতানা, মোহাম্মদ মনির হোসেন, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক
মোহাম্মদ ইউনুস মিঞা , সুমী আক্তার, কোষাধ্যক্ষ মো. গুলজার হাসান প্রমুখ।

দিনব্যাপী কর্মকান্ডে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মোহাম্মদ সোহেল। উপদেষ্টা,আরিফুল ইসলাম, সাবেক সভাপতি মো: আলী আকবর টিপু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন সিভিসি ইউনিট সভাপতি জুবায়দা ইয়াসমিন মুমু এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক মারুফ মজুমদার ইমন, বাঁধন সিভিসি ইউনিট এর সকল কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এ স্লাগানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
১৯৯৭ সালে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। ২০০৬ সালের ১০ জুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইউনিট হিসাবে কাজ শুরু করে। ১২টি জোনে দেশের ৫৩টি জেলায় ১৩৯টি ইউনিটের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতারা কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net