1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী গুরুতর আহত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী তানজিলা (১৬) ও মোবারেকা (১৫) নামের দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে চমেক প্রেরণ করেছে স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত তানজিলা চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মু. ফেরদৌসের কন্যা, অপরজন মোবারেকা একই এলাকার বাদশা মিয়ার কন্যা। তারা দুজনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। দুজনই আগামী ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।
বুধবার (২৭) অক্টোবর সকাল ১১ টার সময় চাম্বল ন্যাশনাল হাসপাতালের দক্ষিণ পার্শ্বে চট্টগ্রাম শহরগামী সুপার সার্ভিস নামে একটি চলন্ত বাসের ধাক্কায় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।
বাসের ধাক্কায় ঘটনাস্থলে পড়ে গেলে সেখান থেকে আহতদেরকে স্থানীয়রা প্রথমে নিকটস্থ বেসরকারী হাসপাতাল চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় চমেক প্রেরণ করেন বলে জানা যায়।
চাম্বল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মু. গিয়াস উদ্দিন জানান, ‘আমাদের ওই দুই শিক্ষার্থী প্রধান সড়ক দিয়ে হেঁটে স্কুলে আসার সময় চাম্বল বাজার ন্যাশনাল হাসপাতালের দক্ষিণে প্রধান সড়কে চট্টগ্রাম শহরগামী একটি সুপার সার্ভিস পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় তারা দু’জন গুরুতর আহত হয়। পরে আমরা তাদেরকে চমেক নিয়ে আসি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net