1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

মাগুরায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬১ বার

“মুজিব বর্ষে পুলিশ নীতি- জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগান নিয়ের্্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে মাগুরার শ্রীপুর থানা চত্বরে ৩০ অক্টোবর শনিবার বিকেলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিমসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীগণ, সুধীমহলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি – সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের সদস্যগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাগুরা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং অফিসার হিসেবে শ্রীপুর থানায় কর্মরত এসআই হাবিবুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net