1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের রিয়া মনি নিখোঁজের ১১ দিন পর শ্রীপুর থেকে উদ্ধার করলেন কোনাবাড়ী থানার ওসি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রংপুরের রিয়া মনি নিখোঁজের ১১ দিন পর শ্রীপুর থেকে উদ্ধার করলেন কোনাবাড়ী থানার ওসি

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬০২ বার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে নিখোঁজের ১১ দিন পর গাজীপুর জেলার শ্রীপুর থেকে রিয়া মনি(১৫) নামের মেয়ে শিশুকে উদ্ধার করেছে কোনাবাড়ী মেট্রোপলিটন থানা পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার শ্রীপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি হলো রংপুর মহানগরীর মুলাটোল এলাকার হাবিবের মেয়ে রিয়া মনি (১৫)।

কোনাবাড়ী মেট্রপলিটন থানার অফিসার্স ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর দুপুরে কোনাবাড়ী এলাকার আমবাগান এলাকায় শিশুটির নানার ভাড়া বাসায় বেরাতে এসে নিখোঁজ হয়। সেদিন আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি পর ২২ সেপ্টেম্বর শিশুটির নানা বেলাল হোসেন বুলেট থানায় এসে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরে উপ পুলিশ পরিদর্শক মাইকেল ও সংগীয় ফোর্স সহ শ্রীপুর থেকে উদ্ধার করে ।’

উদ্ধার হওয়া শিশুটিকে কোনাবাড়ী থানায় নিয়ে আসার পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net