1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পৌর মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ের পথে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রামগড়ে পৌর মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ের পথে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার

আসছে ২ নভেম্বর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রামগড়ে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মোঃ রফিকুল আলম কামাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবার বেলা ১২ ঘটিকার সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এর আগে বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ দিনে জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র হওয়ার পথে বাঁধা থাকলোনা কামালের।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৯অক্টোবর ছিলো। পরবর্তীতে একদিন বাড়িয়ে তা ১০ অক্টোবর করা হয়। মনোনয়নপত্র বাছাই ১১অক্টোবর, প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ভোট গ্রহন ২ নভেম্বর। এ ধাপে দেশের ১০টি পৌরসভায় সবগুলোতেই ইলেকট্রনিক (ইভিএম )পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিলের সময় সাবেক এমপি একেএম আলীম উল্যাহ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা হোসেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলমসহ জেলা উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net