1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ মোকাবিলা করেছে : বাহাউদ্দিন নাছিম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ মোকাবিলা করেছে : বাহাউদ্দিন নাছিম

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩১৭ বার

‘উগ্র সাম্প্রদায়িক শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। গুজব রটিয়ে ধর্মীয় উস্কানি ছড়িয়ে বিএনপি জামাতের ফায়দা লোটা ও ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সবার আগে ভূমিকা রেখেছে। ২২ অক্টোবর শুক্রবার দুপুরে মাগুরা শহরের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগ দিয়ে এসব কথা বলেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিরুল আলম মিলন এমপি, পারভীন জাহান কল্পনা, এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি, এ্যাড.ড. শ্রী বীরেন শিকদার এমপিসহ অন্যরা।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় আওয়ামীলীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net