1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

হাতীবান্ধায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীর ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপর দিকে বিভিন্ন হাটবাজারে বিজয় ৭১ একই নামে (রাফিত সীট ও রত্না বীজ ভান্ডার) ২ কোম্পানীর বীজ বিক্রি করলেও আইনী কোন ব্যবস্থা গ্রহন করছেন না বলে অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক এর বিরুদ্ধে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারুলিয়া বাজারে (ভাই ভাই সার ঘর) একরামুল হকের সারের দোকানে (বিজয় ৭১) একই জাতের নামে ২ কোম্পানীর বীজ বিক্রি ও সারের দাম বেশি নেয়ায় স্থানীয় লোকজন কৃষি অফিসারকে সংবাদ দেয়। কৃষি অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে সত্যতা পেলেও উপজেলা নির্বাহী অফিসারকে শুধু সারের দাম বেশি বিক্রির বিষয়ে জানায়। সে সময় উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ী একরামুল হকের ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এ বিষয়ে কৃষি অফিসার ওমর ফারুক জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় উক্ত ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত এবং (বিজয় ৭১) একই নামে (রাফিত সীট কোম্পানী ও রত্না বীজ ভান্ডার) ২ কোম্পানীর বীজ বিক্রির বিষয়ে তিনি জানান,রত্না বীজ ভান্ডার নামে কোম্পানীর সরকার অনুমোদিত কোন কগজপত্র দেখাতে পারেনি তাই বীজ গুলো কোম্পানীকে ফিরত দিতে বলেছি। রত্না বীজ ভান্ডার নামে কোম্পানীর সরকার অনুমোদিত কাগজপত্র না থাকায় কেন আইনী ব্যবস্থা গ্রহন করলেন না? এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেনি কৃষি অফিসার ওমর ফারুক।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন জানান,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে উক্ত ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং (বিজয় ৭১) একই নামে (রাফিত সীট কোম্পানী ও রত্না বীজ ভান্ডার) ২ কোম্পানীর বীজ পাওয়ায় কোম্পানীর কাগজপত্র যাচাই করার জন্য কৃষি অফিসার কে বলেছি বলে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net