1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩২৯ বার

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার ২৩৬টি পূজা মন্ডলে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা। এর বাহিরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বুধবার(৬ অক্টোবর )দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ একথা বলেন। সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণ রাউজান পূজা কমিটির সভাপতি প্রকাশ শীল, দমকল বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ নজরুল, আনসার ভিডিপির কমান্ডার মোশারফ, পূজা কমিটির নেতা তপন দে, অনুপ চক্রবর্তী, মিঠু শীল মেম্বার, পূজা রুবেল বৈদ্য, দীলিপ দে, সাধন চন্দ্র দে, রতন পাল প্রমুখ। পূজা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী বলেন, সরকারী বরাদ্দ অর্থ পূজার আগে স্বস্ব পূজা মন্ডপে সভাপতি সম্পাদকে হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে। তিনি বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে একটি করণীয় প্রস্তাব উপস্থাপন করেন। এছাড়া সড়কে যানযট নিরসনে অতিরিক্ত পুলিশ টহল জোরদারে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও থানা ওসিকে অনুরোধ করেন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুমন দে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net