1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কামরুল-মাহবুবুরে'র নেতৃত্বে কুবির নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

কামরুল-মাহবুবুরে’র নেতৃত্বে কুবির নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৮১ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের ২০২১-২২ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণিত বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ কামরুল হাসানকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম, মোঃ আজাদ, হাবিবুর রহমানসহ মোট ১২ জন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে হান্নান রহিম, আহমেদ ইউসুফ আকাশ ও রাসেল খানসহ মোট ১০ জন।

সাংগঠনিক সম্পাদক পদে হোসনে মোবারক, জাবের এলাহি সহ মোট পাঁচজন। প্রচার সম্পাদক পদে যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান তানিম, দপ্তর সম্পাদক- জহির উদ্দিন , ছাত্রী বিষয়ক সম্পাদক আতেফা লিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক অর্পিতা সাহা ক্রীড়া সম্পাদক -আবদুল হাকিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হৃদয়সহ মোট ১২ জনকে কার্যকরী সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, নতুন কমিটি আগামী ১বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net