ঢাকা   ১১:২৮:৫৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্ষতি ১৫ কোটি টাকা, লালমনিরহাটে তিস্তার পানি কমেছে

পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়িতে ফিরেছে, ভয়াবহ ভাঙ্গন ঠেকানোর পদক্ষেপ নেই

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে অসময়ে বয়ে যাওয়া তিস্তায় বন্যার পানি কমেছে। পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়িতে ফিরেছে। কিন্ত ভয়াবহ ভাঙ্গন ঠেকানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেই। জানা গেছে, লালমনিরহাট জেলায় অসয়ে ওই বন্যায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে রোববার বিকেল ৩টা পর্যন্ত তিস্তার পানি বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন পাউবোর তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী ডালিয়া শাখার কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।উল্লেখ্য, টানাভারী বষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাট জেলায় অসয়ে বন্যা দেখা দেয় মহুতের মধ্যে পানিতে ডুবে যায় হাজার হাজার বাড়ি – ঘর, পাকা ধান ক্ষেত, চলতি মৌসুমে র ফসল এবং শত শত পুকুরের মাছ পানিতে ভেষে যায়। চরম দুরভোগে পরছিল নদীর তীরবর্তী এলাকার হাজার হাজার পরিবার। তাদের পোষা গরু- ছাগল হাঁস- মুরগি নিয়েও বিপাকে পরছিল। পাউবো রেড এলাড জারি করলে পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়ী -ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্তান করেন। তবে শনিবার থেকে তিস্তার পানি একবারেই কমে গেলে পানি বন্দী প্রতিটি পরিবার তাদের বাড়ীতে ফিরছেন। এদিকে পানি কমলেও জেলায় নদী ভাঙ্গন ভয়াবহ দেখা দিয়েছে পাটগ্রামের তিনবিঘা, দহগ্রাম, হাতীবান্ধার বেশ কয়েকটি এলাকায়, কালীগঞ্জের শৈলমারী এলাকায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে এবং লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা, খুনিয়াগাছ ও রাজপুরের কিছু এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ওই এলাকার স্হানীয়রা জানান, পাউবোর পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ অদ্যবধি না নেয়ায় ইতোমধ্যে জেলার কয়েক হাজার পরিবারের বাড়ি- ঘর নদীতে বিলিন হয়ে গেছে। ভাঙ্গন কবলীত পরিবার গুলোর করুন দশা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি