1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাটখিলে সাত দিন পর চুরি হওয়া শিশু উদ্ধার, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চাটখিলে সাত দিন পর চুরি হওয়া শিশু উদ্ধার, আটক-১

মাহবুবুর রহমান -
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার

চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে চুরি হওয়া সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে
চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড় বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়। কিন্তু দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিুযুক্ত নারীকে গ্রেফতার করে।

চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,গ্রেফতারকৃত নারীকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net